
বরগুনার পাথরঘাটার বিষখালী নদীসংলগ্ন কালমেঘা ইউনিয়নের কুপধন গ্রামের ইটভাটার পাইপ পরিষ্কার করতে গিয়ে মো. জসিম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১০ জুন) বেলা ১টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কুপধন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যু জসিম পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি কুপধন এলাকায় আর এস বি নামে একটি ইটভাটায় শ্রমিক ছিলেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, ‘বিষখালি নদী থেকে ইটভাটায় পানি প্রবেশ জন্য দেওয়া পাইপের ময়লা পরিষ্কারের কাজ করছিল জসিম। হঠাৎ জোয়ারের স্রোতে সেই পাইপে মধ্যে ঢুকে আটকে যায়। কিছুক্ষণ পর জসিমকে না পেয়ে অন্য শ্রমিকেরা খোঁজাখুঁজি করে। এ সময় পাইপের মধ্যে তাকিয়ে পানির নাড়াচাড়ায় জসিমের মরদেহ দেখতে পায়। পরে আমরা লাশ উদ্ধার করে পাথরঘাটা থানায় খবর দিয়েছি।’
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা পাঠানো হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে