ভোলার দৌলতখান উপজেলায় খালের পানিতে ডুবে মো. জিহাদ (৩) ও কনিকা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু সম্পর্কে ফুপাতো ভাই-বোন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন চর মেদুয়া ইউনিয়নের চর নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। তারা ওই গ্রামের মৃত মহিউদ্দিন ও গিয়াসউদ্দিনের সন্তান।
ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের পরিবারের বরাত দিয়ে মেদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. মাকসুদুর রহমান ও দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, নিহতের বাড়ি ওই চরের একটি খালের পাশে। সকাল ১০টার দিকে নিহত জিহাদ ও কনিকা সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে খালে চলে যায়। এ সময় অসাবধানতাবশত খালের পানিতে পড়ে ডুবে যায়। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় এক জেলে জিহাদের মরদেহ খালের পানিতে ভাসতে দেখেন। তাৎক্ষণিক চারদিকে ডাক-চিৎকার শুরু হলে জিহাদের মা তার (জিহাদের) মরদেহ খাল থেকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে একই জায়গায় ভেসে ওঠে বোন কনিকার মরদেহও।
পরে তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন রোববার বিকেলে আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুইটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে