বরিশালের বাকেরগঞ্জে অটোরিকশা, মাহিন্দ্রা ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী এলাকার মো. আব্দুস ছালাম হাওলাদারের ছেলে মাহিন্দ্রাচালক মো. সাইদুল ইসলাম (৪০) এবং যাত্রী একই উপজেলার বাগদিয়া এলাকার মেজবাহ উদ্দিনের চার বছরের শিশুসন্তান জায়ান। দুর্ঘটনায় নিহত জায়ানের বাবা মেজবাহ উদ্দিন অপু, হাফেজ মিজান (৪৫) ও কাওসার (৩২) নামে চারজন আহত হয়েছেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, দুর্ঘটনায় দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। যে দুজন নিহত হয়েছেন, তাঁদের মরেদহ শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
বরিশাল-পটুয়াখালী মহাসড়ক বাকেরগঞ্জের বাখরকাঠি এলাকায় তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে