
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে চলে যান। ভারত সরকার শেখ হাসিনাকে দিল্লিতে বাড়ি-গাড়ি, টেলিফোন সংযোগসহ আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নিউমার্কেট বাজার এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
আলতাফ চৌধুরী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানের পদত্যাগের ইতিহাস আছে। কিন্তু সরকারপ্রধান কত ভয়ানক অন্যায় করলে দেশ থেকে পালিয়ে যেতে হয়, শেখ হাসিনাই তার প্রমাণ। শেখ হাসিনা দিনের ভোট রাতে চুরি করে অবৈধভাবে ক্ষমতায় গিয়ে বিএনপির অসংখ্য নেতা–কর্মীকে গুম ও খুন করেছে। মামলা-হামলা দিয়ে তাঁদের বাড়িছাড়া করেছে। জমিজমা দখল করে নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ছেলেরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় পুলিশের বন্দুকের সামনে বুক পেতে তাদের প্রতিহত করেছে। শুধু শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়নি, মন্ত্রিপরিষদের সদস্য, চেয়ারম্যান, মেম্বার, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তারা এখন বিদেশে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রেখেছে।’ তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার, সহসভাপতি আইয়ুব আলী খান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মৃধা, যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস ও সদস্যসচিব গাজী আতাউর রহমান।
মাধবখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম খোকন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল মনির খন্দকার, উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেছ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, মাধবখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাফর আকন, জেলা যুবদলের সহসম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী, মহিলা দলের সভানেত্রী জেসমিন শাকুর, মাধবখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাফর জোমাদ্দার ও ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম মিলন প্রমুখ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে