ঝালকাঠির রাজাপুরে ঘরে ঢুকে মায়ের গলায় ছুড়ি ধরে হাত-পা বেঁধে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আলী হোসেন মোল্লা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে দুজনকে আসামি করে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
গ্রেপ্তার হওয়া যুবক আলী হোসেন মোল্লা ওই উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামের মৃত আনেচ মোল্লার ছেলে। তবে, বড় কৈবর্তখালী গ্রামের মো. শাহ আলম মীরার ছেলে অপর আসামি মো. ফুহাত মীর (২২) পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রী স্কুল যাওয়া আসার পথে আলী হোসেন তাঁকে কু–প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পরে কয়েক দিন ভুক্তভোগীর বাড়িসহ ওই এলাকা বিদ্যুৎবিহীন ছিল। গত ২৮ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাত ২টার দিকে আলী হোসেন ও ফুহাত ভুক্তভোগী পরিবারের বসতবাড়ির জানালার কাঠের শিক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর চাকুর ভয় দেখিয়ে ভুক্তভোগীর মায়ের হাত-পা বেঁধে ফেলেন। পরে আলী হোসেন ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ফুহাত ছাত্রীর মায়ের কাছে পাহারায় ছিলেন। ধর্ষণ শেষে টর্চলাইটের আলোতে অভিযুক্তরা তাদের চেহারা দেখিয়ে ঘটনা প্রকাশ না করতে হুমকি দিয়ে চলে যায়। পরদিন সকালে ভুক্তভোগী পরিবারটি কাউকে কিছু না বলে আলী হোসেন ও ফুহাতের ভয়ে এলাকা থেকে পালিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় ভুক্তভোগী পরিবার এলাকায় এসে গতকাল মঙ্গলবার রাতে আলী হোসেন ও তাঁর সহযোগী ফুহাতকে আসামি করে মামলা দায়ের করে।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ভুক্তভোগী ছাত্রীর জবানবন্দি রেকর্ড করতে আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আজ (বুধবার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে