
নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে মো. নাদিম (২৪) ও মো. এমাম (২০) নামের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাছ শিকার করতে গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের স্পর্শে তাঁরা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার সকালে উড়িবুনিয়া গ্রাম থেকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাদিম ও এমাম উড়িবুনিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. মিজান বলেন, নাদিম ও এমাম দুজন আপন ভাই। গতকাল শুক্রবার রাতে কোচ দিয়ে খালের পাড়ে মাছ মারতে বের হন তাঁরা। উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। খালের পাড়ে জমিতে এক চাষি ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। ধারণা করা হচ্ছে নাদিম ও এমাম না জেনে জমির পাড়ে যাওয়ামাত্র বৈদ্যুতিক লাইনে পেঁচিয়ে মারা গেছেন। শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পরিবারে খবর দেন।
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘ঘটনা সত্য। চাষি তাঁর জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। নাদিম ও এমাম দুই ভাই। তাঁরা না জেনে জমির পাশে খালের পাড়ে গেলেই সেই লাইনে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুরে পাঠানো হবে। আমরা ঘটনাস্থলে রয়েছি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে