বরিশাল নগরীর একটি নালা (ড্রেন) থেকে মোমিন মিয়া (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার নগরীর বটতলা বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মোমিন মিয়া নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়ার পুল এলাকার আবুল খায়ের ধলু মিয়ার ছেলে। তার বড় ভাই শহিদুল ইসলাম মুন্না ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক। মুন্নার বাসার কিছু দূরে নালার মধ্যে লাশটি পাওয়া যায়। তিনি ভাইয়ের বাসায় থাকতেন বলে জানা গেছে।
পরিবারসহ স্থানীয়রা জানান, মোমিন নিয়মিত মাদক সেবন করত। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদকসেবনে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পরে গিয়েছিল। গভীর রাত হওয়ায় উদ্ধার করার মতো কেউ ছিল না।
বড় ভাই শহিদুল ইসলাম মুন্না জানা, তাদের ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মোমিনের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তে অস্বাভাবিক মৃত্যুর প্রমাণ পেলে তিনি মামলা দায়ের করবেন বলে জানান।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক সজল মিয়া পরিবারের বরাত দিয়ে জানান, গত রাতে মোমিন বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে বটতলা বাজার সংলগ্ন আব্দুর হামিদ মিয়া সড়কে (সরু গলি) নির্মাণাধীন নালার মধ্যে তার মৃতদেহ ভাসতে দেখেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে