
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে পিরোজপুর আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে আদালতে চত্বরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলার চেষ্টা করেন। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তাঁদের তোপের মুখে পুলিশ আওয়ামী লীগের ওই পাঁচ নেতাকে গাড়িতে তুলে সদর থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পিপি খান মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সাবেক জিপি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল হক খান পান্না, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান এবং যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু।
সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারির একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান মো. আলাউদ্দিন। সেই মামলায় হাজিরা দিতে এলে আদালতের বাইরে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলার শুনানিতে হাজিরা দিতে এসেছিলেন বাকি চারজন। তাঁদের নাশকতার একটি মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, ‘আজকে আ.লীগের পাঁচজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের নামে ওয়ারেন্ট রয়েছে। বাকি চারজনের দুটি নাশকতার মামলায় সংশ্লিষ্টতা আছে বলে প্রাথমিকভাবে জেনেছি, সে হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাঁদের আদালতে প্রেরণ করব।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৫ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে