
ভোলা থেকে চরফ্যাশন উপজেলার অভ্যন্তরীণ পথে (রুট) যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। চরফ্যাশনে বাসশ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকদের মধ্যে ধস্তাধস্তির জের ধরে গতকাল রোববার রাত থেকে এ ধর্মঘটের ডাক দেয় জেলা বাস শ্রমিক ইউনিয়ন।
আজ সোমবার সকাল থেকে ভোলার বাস টার্মিনাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
ধস্তাধস্তির ঘটনায় ক্ষোভ জানিয়ে সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অবস্থান নিয়ে মিছিল করেন বাস শ্রমিক ইউনিয়ন।
ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসটার্মিনাল ও চরফ্যাশনের বাস টার্মিনাল এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে চরফ্যাশন উপজেলা শহরে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি ধাওয়ায় জড়ান। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন।
এ ঘটনার জের ধরে গতকাল রাত থেকে ভোলা-চরফ্যাশন অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস ধর্মঘটের ডাক দিয়ে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসটার্মিনালে অবস্থান নেন বাসশ্রমিকেরা। তাঁরা চরফ্যাশন থেকে ছেড়ে আসা ৯টি অটোরিকশা ধরে বাস টার্মিনালে নিয়ে রাখেন।
চরফ্যাশনে বাসশ্রমিকদের ওপর অটোরিকশার শ্রমিকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান ও জেলা বাস মালিক শ্রমিক-ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. আজাদ মিয়া। তাঁরা বলেন, বাসশ্রমিকদের হামলার ঘটনায় বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। হামলাকারীদের দ্রুত বিচার করতে হবে। একই সঙ্গে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে তিন চাকার অটোরিকশা চলাচল বন্ধেরও দাবি জানানো হয়। তাঁরা দাবি না মানা পর্যন্ত বাস ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
এদিকে ভোলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘চরফ্যাশনে বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক আহত হন। তবে, আমরা কোনো কর্মসূচি ঘোষণা করিনি।’

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের ডিপো কর্মকর্তা অসীম দত্ত বলেন, বাসশ্রমিকেরা ধর্মঘট ডেকেছেন। তাঁরা হামলার বিচার না হওয়া পর্যন্ত বাস চালাবেন না বলে বলছেন।
এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মো. শরিফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করব।’
জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, বাস ধর্মঘটের বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১৩ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে