বরগুনার তালতলীতে বিচ্ছেদের পর কনস্টেবলের সঙ্গে বিয়ের দাবিতে থানায় অনশন করেছেন সাবেক স্ত্রী। গতকাল সোমবার রাত থেকে আজ বুধবার পর্যন্ত তালতলী থানায় ওই নারী অনশন করেন। অভিযুক্ত আসাদুজ্জামান তালতলী থানায় পুলিশ কনস্টেবল।
ওই নারী জানান, ২০১৯ সালে বরগুনার বেতাগী থানায় আসাদুজ্জামান কর্মরত থাকাকালীন ফেসবুকে তাঁর সঙ্গে পরিচয় হয়। এই সূত্রে তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছর আগে তাঁরা বিয়ে করে বেতাগীতে একটি ভাড়া বাসায় থাকতেন। ২০২২ সালের পারিবারিক কলহের জেরে তাঁদের বিচ্ছেদ হয়। কিছুদিন পরে আসাদুজ্জামান ফের তাঁর সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগে ব্যর্থ হয়ে বিয়ের পর তাঁদের অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেল করেন। উপায় না পেয়ে তিনি সাড়া দেন।
ওই নারী আরও জানান, আবার বিয়ে করবে বলে আসাদুজ্জামান মেলামেশা করেন। চলতি বছরের জানুয়ারির ২৩ তারিখ বিয়ের কথা বলে কুয়াকাটার একটি হোটেলে থাকেন তাঁরা। পরদিন সকালে বিয়ে না করে হোটেল থেকে চলে আসেন। এরপর আসাদুজ্জামান যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। আসাদুজ্জামান তালতলী থানায় কর্মরত আছেন জেনে তিনি সোমবার তালতলী থানায় আসেন। এ সময় আসাদুজ্জামান বিয়ের কথা বলে তালতলীর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে একটি রেস্তোরাঁয় তাঁকে একা ফেলে পালিয়ে যান। পরে রাতে বিয়ের দাবিতে তিনি থানায় অনশন করেন।
ওই নারী বলেন, ‘এখন আমি বিয়ের দাবিতে তালতলী থানায় আছি। বিয়ে না হওয়া পর্যন্ত থানা থেকে বের হব না। আসাদুজ্জামানের যদি বিয়ে না করে তাহলে আমি থানার সামনে আত্মহত্যা করব।’
এ বিষয়ে পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান বলেন, ‘আমি তাঁকে বিয়ে করব। এখন আর আমাদের কোনো ঝামেলা নেই। আজকেই ছুটি নিয়ে বাড়িতে গিয়ে বিয়ে করব।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ‘কনস্টেবল আসাদুজ্জামানকে বিয়ের দাবিতে এক নারী থানায় এসেছেন। ওই নারীর সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে