বরিশালের বাকেরগঞ্জে ফেরিঘাট থেকে ট্রলারে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার নলুয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বরিশাল সদর নৌ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার নজরুল ইসলাম এ তথ্য জানান।
নিখোঁজ করিম খানের (৬০) বাড়ি উপজেলার কবাই ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের টিম লিডার নজরুল ইসলাম বলেন, বাড়ি থেকে উপজেলার কলসকাঠি বাজারে যাচ্ছিলেন করিম। ফেরিঘাট থেকে ট্রলারে উঠার সময় পা পিছলে পান্ডপ নদীতে পড়ে নিখোঁজ হন।
ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে বলেও জানান টিম লিডার।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে