
পটুয়াখালীর কলাপাড়ায় ঈদের শুভেচ্ছা পোস্টার সাঁটানো নিয়ে সংঘর্ষে বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) রাতে পৌরশহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ঈদ বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পৌর শহরের এতিমখানা এলাকায় ঈদ শুভেচ্ছার পোস্টার সাঁটানো নিয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধার সঙ্গে উপজেলা যুবদলের সদস্য কালামের বাগ্বিতণ্ডা হয়। যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে কালাম ও কাজল মৃধা আহত হন। আহতদের মধ্যে কালাম রক্তাক্ত জখম হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
টিয়াখালী ইউনিয়ন বিএনপির সম্পাদক মো. জসিম প্যাদা জানান, নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন সিকদার এটি মিটমাট করে দিয়েছেন। এ সময় উভয়কে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ছাড়া এ-সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে