
হাতিয়া উপজেলার বঙ্গোপসাগরে দক্ষিণে বয়ার চরে ট্রলারডুবির ঘটনায় তিন দিনেও সন্ধান মেলেনি দৌলতখানের নিখোঁজ জেলে মো. নিজামের (৩০)। এ অবস্থায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির কোনো সন্ধান না পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে অন্য সদস্যরা।
নিখোঁজ জেলে নিজাম উপজেলার সৈয়দপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের এছাক মোড় এলাকার আব্দুল মালেকের ছেলে।
সরেজমিন নিখোঁজের বাড়িতে গিয়ে দেখা যায়, দুর্ঘটনায় ট্রলারে থাকা আট জেলের মধ্যে সাতজন জীবিত উদ্ধার হলে পরিবারের আতঙ্ক-উৎকণ্ঠা আরও বেড়ে গেছে। প্রিয়জন জীবিত ফিরে আসবেন এমন অপেক্ষায় দিন কাটাচ্ছেন তাঁর বাবা-মা ও স্ত্রী।
নিখোঁজ নিজামের বাবা আব্দুল মালেক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার চার ছেলের মধ্যে এক ছেলে তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়। এক ছেলে দৌলতখান ছাকিনা আদর্শ একাডেমি থেকে এবার এসএসসি পরীক্ষার্থী। আরেক ছেলে বেকার। নিখোঁজ মেজো ছেলে নিজাম সাগরে মাছ ধরে। ওই টাকায় আমাদের সংসার চলে। কিন্তু নিজাম এখনো নিখোঁজ। আমি চাই, আমার ছেলে যেন ফিরে আসে। তা না হলে আমাদের কে দেখবে? আমাদের কে রোজগার করে খাওয়াবে?’
নিখোঁজ জেলে নিজামের স্ত্রী কুলসুম বেগম বলেন, ‘মাছ ধরা শেষ করে বাড়িতে ফেরার কথা ছিল নিজামের। কিন্তু আজ তিন দিন পার হলেও ফিরে এল না। তার চিন্তায় আমাদের পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। আমার ছেলে সারা দিন বাবা-বাবা করে কান্না করে। আমার আড়াই বছরের শিশুকে কে দেখবে? আমি আমার স্বামীকে জীবিত অথবা মৃত ফেরত পেতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ‘নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে। কোস্টগার্ডের সদস্যরা এখনো ঢালচর দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান করছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ জেলেপরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’
উল্লেখ্য, গত সোমবার রাতে মাছ ধরা শেষে ফেরার পথে ৮ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে ট্রলারে থাকা আট জেলের মধ্যে সাতজন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন নিজাম নামের একজন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে