
বরগুনার পাথরঘাটার বিষখালী নদীতে অভিযান চালিয়ে হরিণের ৯০ কেজি মাংসসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে দক্ষিণ স্টেশন কোস্ট গার্ড পাথরঘাটা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
আজ শনিবার বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ জোন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন অর রশিদ।
তিনি জানান, গতকাল রাতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চোরাচালানকারীরা হরিণের মাংসের একটি চালান নিয়ে বিষখালী নদীতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার বিষখালী নদীসংলগ্ন হরিণঘাটা এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের ৯০ কেজি মাংস উদ্ধার করা হয়।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে হরিণশিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নৌকাটি জব্দ করা হয়েছে। পরবর্তীকালে জব্দ করা মাংস এবং নৌকার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে