গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও আর্থসামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের উদ্বোধনের অংশ হিসেবে পিরোজপুরেও ৫৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধনী প্রকল্পগুলো হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৪৬টি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৯টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ২টি কার্যালয় এবং জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের অধীন ইন্দুরকানী উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয় এবং আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম পর্যায়ের ১৫টি ঘর।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে