
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যান উল্টে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, ভ্যানযাত্রী গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক (৪৭) এবং কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে ভ্যানচালক স্বপন খান (৬০)।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, একটি বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে ভ্যানের চালক ও একজন যাত্রী মহাসড়কে পড়ে যান। স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে