
ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মজিবর রহমান হাওলাদার (৭৫) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার দপদপিয়া-নলছিটি সড়কের খোঁজাখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে নলছিটি দপদপিয়া সড়কের খোঁজাখালী নামক স্থানে নলছিটি থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল সড়কের পাশে দোকান ও গাছের মধ্যবর্তী স্থানে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা মো. মজিবর রহমান দোকানের দেয়ালের সঙ্গে মাথায় ধাক্কায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. মজিবর রহমান হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের হলতা গ্রামের বাসিন্দা হাশেম হাওলদারের ছেলে। তিনি দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি দারুল ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় আহত মোটরসাইকেলচালক মো. রাসেল উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাড়ইকরন এলাকার মজিবুর রহমানের ছেলে। তাঁকে নলছিটি উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে