
পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় সাতজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে হামলার এ ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কাউখালী উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল হোসেন, শিয়ালকাঠি ইউনিয়নের ওয়ার্ড ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিয়াজ, ছাত্রদল কর্মী নাইম আকন, স্বেচ্ছাসেবক দল কর্মী মেহেদী হাসান এবং অটোরিকশাচালক কাওসার হোসেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ও ছাত্রদলের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আহত ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, ‘আমরা রাত ৯টার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে পোস্টার লাগাচ্ছিলাম। এ সময় কাউখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিক গাজীর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমাদের অটোরিকশাচালকসহ সাতজন আহত হয়েছেন।’

পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রমজান আলী বলেন, আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের আহত করেছে। আমরা অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাই।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৮ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে