সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালীতে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিনজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত তিনজন হলেন আব্দুল করিম মৃধা কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহ, পলিটেকনিক ছাত্রদলের সাধারণ সম্পাদক অমি প্যাদা এবং পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাকিব।
এ ছাড়া কারণ দর্শানোর নোটিশ পাওয়া তিনজন হলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম, সদস্যসচিব জাকারিয়া আহমেদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদার।
বিবৃতিতে বলা হয়, আব্দুল করিম মৃধা কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহ, পলিটেকনিক ছাত্রদলের সাধারণ সম্পাদক অমি প্যাদা এবং পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাকিবকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের তাঁদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্য এক বিবৃতিতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম, সদস্যসচিব জাকারিয়া আহমেদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, ১৫ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির কাছে এর লিখিত জবাব দিতে বলা হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা শহরের বনানী এলাকায় মো. ইব্রাহীম খলিল (১৬) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়। সে পটুয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং পৌর এলাকার সবুজবাগ ৬ নম্বর লেনের মুজিবর মোল্লার ছেলে। সেদিন রাত ৯টার দিকে বাসা থেকে সবুজবাগ মোড়ের একটি দোকানে মোবাইল ফোনে টাকা রিচার্জ করতে আসে ইব্রাহিম।
এ সময় একটি অটোরিকশায় করে ছাত্রদল নেতা (অব্যাহতিপ্রাপ্ত) মনির শুভ, তাঁর ছোট ভাই মো. হীরা, হীরার বন্ধু সাব্বিরসহ সাত-আটজন খলিলকে তুলে নিয়ে যায়। এরপর বনানী এলাকার নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তারা খলিলের ডান হাতের তিনটি আঙুল ও দুই পায়ের রগ কেটে রাস্তার পাশে ফেলে রাখে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে