বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাবা ও ছেলে। হামলায় গুরুতর আহত বাবা-ছেলেকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজার এলাকার বাবুল সরদার ও তাঁর ছেলে সোহাগ সরদার বসুপট্রিসংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকারে যায়।
সেখানে অন্যান্য জেলেরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় হিজলা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
হামলার শিকার বাবুল সরদার বলেন, প্রতিদিনের মতো ছেলেকে নিয়ে নদীতে মাছ ধরতে যাই। নদীতে জাল পেতে মাছ শিকারের জন্য অবস্থান করছিলাম। তখন ধুলখোলা গ্রামের জেলে সোহেল খান, মো. মিরাজ খান, মো. রিয়াজ খান, মো. রুবেল খান, মাসুদ মাঝি, মো. রাসেল সরদার এসে নদীর থেকে জাল নিয়ে চলে যেতে বলে। তখন বাবুল সরদার ও ছেলে সোহাগ প্রতিবাদ করলে বাবা ছেলেকে এলোপাতাড়ি মারপিট করে। তখন বাবা ছেলের চিৎকার দিলে অন্য জেলেরা এসে উদ্ধার করে। হামলাকারীরা ট্রলারে থাকা জালসহ সবকিছু লুটপাট করে নিয়ে যায়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘নদীতে জেলেদের মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনার তদন্ত অব্যাহত আছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে