উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হওয়ায় মঙ্গলবার দুপুর থেকে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এমন বৈরী আবহাওয়ার মধ্যেও করোনা রোগীদের অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে `মেয়র অক্সিজেন ব্যাংক' এর সেবা কার্যক্রম।
পটুয়াখালী পৌর এলাকার করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টজনিত সমস্যা হলে দ্রুতই বাড়িতে মিলবে অক্সিজেন সেবা। এ কারণে পটুয়াখালী পৌর সভার মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদ “মেয়র অক্সিজেন ব্যাংক” নামে অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রম শুরু করেছেন। গত বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে পটুয়াখালী পৌরসভা কার্যালয় শুরু হওয়া এই কার্যক্রম ইতিমধ্যে সারা শহরে ব্যাপক সারা ফেলেছে।
মেয়র অক্সিজেন ব্যাংকের সমন্বয়ক ফরহাদ জামান বাদল জানান, `মেয়র অক্সিজেন ব্যাংক' এর ২৫টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এ পর্যন্ত ২০ থেকে ২২ জন রোগীকে অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৈরী আবহাওয়ার মধ্যেও ৮টি সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ’ আমরা একজন রোগীকে ৭ থেকে ৮ বার ও অক্সিজেন সিলিন্ডার দিয়ে থাকি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে থেমে থাকেনি আমাদের কার্যক্রম। তবে পটুয়াখালীতে অক্সিজেন সংকটের যে রুপ ধারণ করেছে। পটুয়াখালীতে সিলিন্ডার রিফিল করার কোন ব্যবস্থা নেই। যদি সিলিন্ডার রিফিল করার ব্যবস্থা হতো তাহলে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেতো। এ জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।’
পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘২৪ ঘণ্টা এই অক্সিজেন ব্যাংকের সেবা চালু রয়েছে। দুর্যোগপূর্ণ এই বৈরী আবহাওয়ায় ও থেমে নেই আমাদের সেবা কার্যক্রম। শ্বাসকষ্টজনিত সমস্যা হলে হটলাইন নম্বর ০১৩১৩-১০০০৯৩ তে কল করে বিনা মূল্যে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে