ঝালকাঠির রাজাপুরে মাকসুদা বেগম (৪০) নামের এক নারীকে মারধর করে পারিবারিক কবরস্থান দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার বাইপাস মোড় এলাকায় হাওলাদার বাড়িতে এই ঘটনা ঘটে।
তবে, অভিযোগ ওঠা ব্যক্তিরা পারিবারিক কবরস্থান দখল ও মারধর করার বিষয়টি অস্বীকার করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে মাকসুদা সাংবাদিকদের বলেন, ‘আমার শ্বশুর মৃত মোকসেদ আলী শরিফের জমিতে পরিবার নিয়ে বসবাস করে আসছি। গতকাল সোমবার সকালে রাজাপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা মজিবর ও আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মৃধা, আসলাম খলিফা, নজরুল খলিফা লোকজন নিয়ে আমাদের জমি দখলে নিয়ে পিলার পুতে কাঁটাতারের বেড়া দিয়েছে। এ ছাড়া প্রতিপক্ষরা আমাদের দেড় শ বছরের পুরোনো পারিবারিক কবরস্থানে টিনশেডের ঘর তুলছেন। তাঁদের বাধা দিতে গেলে আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।’
ওই ঘটনায় থানায় গিয়ে অভিযোগ দিলেও পুলিশ বিষয়টি আমলে নেয়নি বলে অভিযোগ মাকসুদার। তিনি জানান, তাঁর দেবর শহিদুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি সহকারী জজ আদালতে মামলা করলে আদালত ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দেন, প্রতিপক্ষের লোকজন তা না মেনে প্রভাব খাঁটিয়ে ঘর তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে অভিযোগ অস্বীকার করে রাজাপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা মজিবর ও আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মৃধা সাংবাদিকদের বলেন, ‘দলিলমূলে কেনা জমির দখল বুঝে নিয়ে কাজ করা হচ্ছে। আমরা আদালতের কোনো নোটিশ পাইনি এবং কাউকে মারধরও করিনি।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ওই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৩ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে