
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, খুনিদের বিচারে গড়িমসি না করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। আজ সোমবার ঝালকাঠি পৌর স্টেডিয়ামের সামনে (প্রেসক্লাব চত্বরে) আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
পথসভায় শফিকুর রহমান বলেন, ‘আন্দোলনে অনেকে আহত হয়েছেন, অনেকে জীবন হারিয়েছেন। অনেকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। চোখ হারিয়ে হাসপাতালের বেডে কেউবা বাড়িতে বিছানায় কাতরাচ্ছেন। এই আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, সেই ছাত্র-জনতার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা তাঁদের সবাইকে সুস্থ, ভালো রাখুক।’
শফিকুর রহমান বলেন, ‘এই ঘটনায় যারা জড়িত, সেই জালিমদের আমরা বিচার নিশ্চিত দেখতে চাই। গড়িমসি করে সময়ক্ষেপণ করা নয়; স্বল্প সময়ের মধ্যে নির্দেশকারী, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী সবাইকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই। বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী এই খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে শহীদ সেলিম তালুকদারের নবজাতক সন্তানকে দেখার জন্য দুপুরে ঝালকাঠিতে আসেন দলটির আমির। এ সময় জামায়াতের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পথসভা শেষে ছাত্র আন্দোলনে শহীদ সেলিম তালুকদারের সদ্য জন্ম নেওয়া শিশুকন্যাকে দেখার জন্য জামাতের আমি তাঁর বাড়ি শহরের কৃষ্ণকাঠি গ্রামে যান। শিশুটির ভরণপোষণসহ তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং তার নাম রাখেন সাইমা সেলিম রোজা।
সেলিম মারা যাওয়ার এক বছর আগে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়ে সুমিকে বিয়ে করেন সেলিম। মারা যাওয়ার চার দিন পর সুমি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন অন্তঃসত্ত্বা তিনি। ৮ মার্চ ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে সেলিমের স্ত্রী সুমি কন্যাসন্তান প্রসব করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে