বরগুনার বেতাগীতে ২৩৩ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, ফুল দিয়ে বরণ ও তাদের উপহার প্রদান করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ফুল দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা সভা এবং মোনাজাতেরও আয়োজন করা হয়।
বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির। এতে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।
অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিএম আদনান খালিদ মিথুনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোতালেব সিকদারসহ অনেকে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে