রাতের আঁধারে ঘনিষ্ঠ বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল প্রেমিক সিফাত বেপারী (১৭)। বিষয়টি আঁচ করতে পেরে প্রেমিকার বাবা ধাওয়া করেন সিফাত ও সুমনকে। এ সময় আত্মরক্ষার্থে বোরো ধান খেতের মধ্য দিয়ে পালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে সুমন। গতকাল সোমবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বাওরগাতী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য এমনটি জানিয়েছেন।
আজ মঙ্গলবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ রহস্যজনক বলে দাবি করেছেন গ্রামবাসী। প্রাথমিকভাবে তাদের ধারণা পরিকল্পিতভাবে সুমনকে হত্যার পর ওই ধান খেতে ফেলে রাখা হয়েছে। পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল মোটা অঙ্কের টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের শওকত বেপারীর ছেলে সিফাত বেপারীর সঙ্গে দীর্ঘদিন থেকে একই গ্রামের সোহেল খানের স্কুল পড়ুয়া মেয়ে শান্তা আক্তারের (১৬) প্রেমের সম্পর্ক চলে আসছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে বন্ধু সুমন খন্দকারকে নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যায় সিফাত। এ সময় সিফাত বেপারীর সঙ্গে তার বন্ধু একই গ্রামের সুমন উপস্থিত ছিল।
স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ খান জানান, গভীররাতে সিফাতের ও সুমনের উপস্থিতি টের পেয়ে শান্তার বাবা সোহেল খান ধাওয়া করেন। এ সময় সিফাত কৌশলে পালিয়ে থাকলেও সুমন দৌড়ে পার্শ্ববর্তী নদীর পাড়ের বোরো খেতের মধ্য দিয়ে পালাতে চেয়েছিল। কিন্তু জমির মালিক আবুল মীরা ধান খেতে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে গত কয়েক দিন ধরে বিদ্যুৎ লাইন স্থাপন করে। সুমন সেই বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, পুরো ঘটনাটির তদন্ত চলছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিহত সিফাতের প্রেমিকাকে থানা হেফাজতে আনা হয়েছে। পাশাপাশি সুমন খন্দকারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে