
টানা ৪৮ ঘণ্টা পর বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা কাজে যোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে দাবি আদায়ের আশ্বাস পেয়ে কাজে যোগ দেন ইন্টার্ন চিকিৎসকদের একাংশ।
এর আগে গতকাল (বৃহস্পতিবার) শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলামের কার্যালয়ে ইন্টার্ন চিকিৎসকদের পদপ্রাপ্ত ও পদবঞ্চিত দুই গ্রুপের নেতারা বৈঠকে বসেন। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করীম উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত দুটি কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। সভায় পরিচালক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সিটি মেয়রের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পরে ইন্টার্ন চিকিৎসকেরা রাতে কাজে যোগ দেন।
এ বিষয়ে হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ইন্টার্ন ডক্টর্সদের দুটি কমিটি অনুমোদন দেওয়াকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সিটি মেয়রের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকেরা কাজে ফিরেছে।’
এর আগে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের কমিটিকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত হয়। পদবঞ্চিত ইন্টার্ন চিকিৎসকেরা কমিটি দুটি বাতিলের দাবি জানান। পরে মঙ্গলবার বিকেল থেকে ধর্মঘট শুরু করলে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে