ভোলায় থানা হাজতে হাসান (২৩) নামে এক আসামির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত ৩১ মার্চ সোমবার ঈদের দিন রাত ১১টা থেকে ১২টার মধ্যে যে কোনো সময় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসান ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
তিনি নারায়ণগঞ্জে রহমান গার্মেন্টসের একজন কর্মী ছিলেন। ঈদে গ্রামের বাড়ি ভোলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামে এসেছিলেন।
পুলিশ বলছে, আসামি আত্মহত্যা করেছে। আর স্বজনদের প্রশ্ন থানা হাজতে আসামি কীভাবে আত্মহত্যা করতে পারে?
খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে জানান, ঈদের দিন বেলা সাড়ে ১১টার দিকে একটি ধর্ষণ মামলার অভিযোগে আসামি হাসানকে আটক করে থানা-পুলিশ। এ সময় ভিকটিমকেও তাঁদের হেফাজতে রাখা হয়।
পরে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে আসামি হাসানকে বিকেলে সদর মডেল থানার হাজতে আটকে রাখা হয়। পরে রাত ১১টা থেকে ১২টার মধ্যে যেকোনো সময় হাজতের মধ্যে থাকা জায়নামাজ পেঁচিয়ে বাথরুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে থানায় দায়িত্বরত সেন্ট্রি দেখতে পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ভোলা সদরের জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
তবে, নিহত হাসানের স্ত্রী নুর নাহার দাবি করে বলেন, ‘মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে মেয়ে পক্ষের লোকজন আমার স্বামীকে মারধর করেছে। আর পুলিশও মিথ্যা মামলায় আসামি করে আমার স্বামীকে আটক করে হাজতে ভরেছে।’ হাসানের স্ত্রী নুর নাহার প্রশ্ন করে বলেন, ‘থানা হাজতের মধ্যে একজন আসামি জায়নামাজ দিয়ে কীভাবে আত্মহত্যা করতে পারেন?’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে