
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি–সাধারণ সম্পাদকসহ ছয় পদে জয়লাভ করেছে। অপরদিকে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ সহসভাপতি–যুগ্ম সম্পাদকসহ সাতটি পদে জয়লাভ করেছে।
গতকাল রোববার ভোটগ্রহণ শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হুমায়ুন কবির। এর আগে সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত আইনজীবী সমিতির ২৭৪ জন সদস্যের মধ্যে ২৩৬ জন তাঁদের ভোট দেন।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে অ্যাডভোকেট ফারুক আহমেদ সরদার ১২৩ ভোট পেয়ে সভাপতি ও অ্যাডভোকেট আহসানুল কবির বাদল ১৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অপরদিকে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহসভাপতি পদে নিজাম উদ্দিন সরদার ১১৭ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা ১১০ ভোট পেয়ে বিজয়ী হন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অপর বিজয়ীরা হলেন গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক সুশেন হালদার, খেলাধুলা সম্পাদক আকন্দ মো. রুহুল আমিন ও সদস্য পদে আনোয়ার হোসেন তালুকদার।
অপরদিকে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ীরা হলেন অর্থ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, হিসাব নিরীক্ষক মিজানুর রহমান (২) ও সদস্য পদে শফিকুল ইসলাম (স্বপন), মনিরুজ্জামান ও মো. বায়েজীদ খান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে