বরিশালের বানারীপাড়ায় বজ্রপাতের শব্দ শুনে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জেলে রিয়াজের (১৮) মরদেহ উদ্ধার হয়েছে। লাফ দেওয়া স্থানের ২০০ মিটারের মধ্যে মরদেহ ভেসে উঠে দুর্গন্ধ ছড়িয়ে পরে। দুর্গন্ধের উৎস ধরে মরদেহের সন্ধান পায় তাঁকে খুঁজতে থাকা ট্রলার।
আজ মঙ্গলবার সাড়ে ৭টার দিকে দীর্ঘ ৫৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হলো। মৃত রিয়াজ উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের ওলিয়ারবাড়ি বাসিন্দা ফারুক হোসেনের বড় ছেলে।
সৈয়দকাঠির মৎস্য সমিতির সাধারণ সম্পাদক সেলিম সরদার বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি নিহতের পরিবারসহ সকলে ৫টি ট্রলারে দিনরাত খুঁজতে থাকে রিয়াজকে খুঁজতে থাকে। ঘটনার স্থানসহ অনেক দূর পর্যন্ত খোঁজাখুঁজির পর আজ সন্ধ্যায় রিয়াজের লাশ ঘটনার স্থান থেকে ২০০ মিটার দুরে ভেসে উঠে। এ সময় খুঁজতে থাকা ট্রলারের সবাই দুর্গন্ধ পেয়ে ওই স্থানে গিয়ে রিয়াজের মরদেহ ভাসতে দেখে।
সেলিম সরদার আরও বলেন, মরদেহের অবস্থা খারাপ ও দুর্গন্ধ হওয়ায় বেশি সময় রাখা সম্ভব নয়। তাই দ্রুত দাফনের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার রিয়াজ নলশ্রী ট্রলার ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে মাছ ধরার সময় আনুমানিক আড়াইটার দিকে বজ্রপাত ঘটে। এ সময় নদীতে পড়ে যায়। এ সময় নৌকায় থাকা সিফাত নামের অপর একজনকে উদ্ধার করা হলেও রিয়াজকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে বরিশাল নৌ ফায়ার স্টেশনের তিন সদস্যের একটি ডুবুরি দল এবং বানারীপাড়া ফায়ার স্টেশনের ডুবুরি সদস্যরা তাঁদের উদ্ধার তৎপরতা চালায়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে