
পিরোজপুরের ভান্ডারিয়ায় পার্কে মায়ের সঙ্গে ঘুরতে এসে ব্রিজ থেকে পোনা নদীতে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশু সিন্থিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন ব্যাপারীবাড়ির পাশে নদীর চর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পারভেজ আহম্মেদ পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়ভাবে খবর পেয়ে সকালে আমরা ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন ব্যাপারীবাড়ির পাশে খালের চর থেকে সিনথিয়ার মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ভান্ডারিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত বুধবার রাতে শিশুটি সেতু থেকে পোনা নদীতে পড়ে যাওয়ার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করেছিলাম।’
সিনথিয়ার বাবা কাউসার খান আজকের পত্রিকা বলেন, ‘সকালে মৃতদেহ উদ্ধারের পর থানা থেকে মোবাইল ফোনে করলে আমরা মৃতদেহ নিতে এসেছি।’
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান আজকের পত্রিকা বলেন, ‘ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা শিশুটির পরিবারকে খবর দিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে