
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়িতে অগ্নিকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও ঘর পুনর্নির্মাণের দাবিতে সরকারকে সাত দিনের আলটিমেটাম দেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। অন্যথায় রাজপথে নামার ঘোষণা দেন। অবশেষে ওই সিদ্ধান্ত থেকে পিছু হটলেন তিনি।
আজ বুধবার সাংবাদিকদের কাফি বলেন, আমার দেওয়া সাত দিনের আলটিমেটাম শেষ হলেও কোনো সুরাহা হয়নি, তবে এটা দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্যই সিআইডিতে মামলা ট্রান্সফার করা হয়েছে। ইতিমধ্যে ইনভেস্টিগেশন শুরু করছে সিআইডি। তাই আমি এ সিদ্ধান্ত বিষয়ে আরও সময় নিয়েছি।
কাফি বলেন, আর মাত্র দুদিন পর ২১ ফেব্রুয়ারি; এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ সবার কাছে। তাই আমি আপাতত সময় নেব এবং আগামী রোববার পটুয়াখালী ডিসি অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করে সবাইকে আপডেট দেব।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। আমরা তা আমলে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছিলাম, পরে তা অধিকতর ইনভেস্টিগেশনের জন্য সিআইডিতে ট্রান্সফার করা হয়েছে। আপাতত এইটুকু তথ্য আমার কাছে জানা আছে।’
উল্লেখ, ১২ ফেব্রুয়ারি রাতে নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি সরকারকে সাত দিনের আলটিমেটাম দেন, সেই সময়সীমার মধ্যে ঘর পুনর্নির্মাণ এবং অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে রাজপথে নামার ঘোষণা দেন তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৮ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে