কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত আটটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল ভিলেজারপাড়া থেকে পুলিশ ও বনবিভাগের কর্মীরা মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন মোচগাছপাড়া গ্রামে পাহাড়ের পাদদেশে দেখতে পায় একটি হাতি ওই ব্যক্তির ওপর আক্রমণ চালাচ্ছে। একপর্যায়ে হাতির পায়ের নিচে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। এরপর খবর পেয়ে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, মরদরহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে সেবা সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় বনকর্মীদের মাধ্যমে জানতে পারি, হাতির আক্রমণে ওই ব্যক্তি মারা গেছেন। মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জেনেছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে