
নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী থেকে মোবারক হোসেন শাওন (১৮) ও আনোয়ার হোসেন (২৮) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত মোবারক হোসেন শাওন বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাহা উদ্দিন স্বপনের ছেলে এবং আনোয়ার হোসেন সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের নয়া রাজারামপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মোবারক হোসেন শাওন নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুরের চৌমুহনী বাজারে তাহেরা ট্রেডার্সে দীর্ঘদিন ধরে চাকরি করেন। এ কাজের সুবাদে তিন-ছার মাস আগে ওই প্রতিষ্ঠানের মালিক আবদুল মতিন তাঁর পালক মেয়ের সঙ্গে জোরপূর্বক শাওনের বিয়ে দেন। এ বিয়ে নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় তাহেরা ট্রেডার্সে বিষজাতীয় কিছু খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন শাওন, যা দোকানে থাকা সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে পুলিশ।
পরে দোকানের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। মরদেহ অটোরিকশাযোগে তাঁর নিজ বাড়িতে পাঠিয়ে দেন শ্বশুর আবদুল মতিন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শাওনকে শ্বশুর মতিন ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। কিন্তু শাওনের মা সামছুন নাহার বাদী হয়ে আবদুল মতিনকে আসামি করে প্ররোচণার দায়ে একটি হত্যা মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্যদিকে গতকাল রাতে জেলার সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের নয়া রাজারামপুর গ্রামের একটি বাগান থেকে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক বিষয়ে দীর্ঘদিনের হতাশা থেকে বিষপানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে আনোয়ার হোসেন আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে