
পাঁচ দিনেও উদ্ধার হয়নি চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজ এমভি পানগাঁও এক্সপ্রেস। পণ্যের আমদানিকারকেরা জাহাজ উদ্ধারের জন্য দ্বারে দ্বারে ঘুরলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না।
এর আগে গত বৃহস্পতিবার (৬ জুন) চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ভাসানচরের কাছে কাত হয়ে ডুবে যায় জাহাজটি। এতে জাহাজে থাকা তিনটি কনটেইনার ভেসে যায় এবং ৭২টি ডুবে যায়।
আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার পাটুয়াটুলী এলাকার মেসার্স সেইফ ট্রেড ইন্টারন্যাশনালের প্রতিনিধি মো. আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘ডুবে যাওয়া জাহাজ এমভি পানগাঁও এক্সপ্রেসে আমাদের ৪০ ফুটের দুই কনটেইনার চায়না থেকে আমদানি করা ইলেকট্রনিক পণ্য রয়েছে। আমাদের জীবনের সঞ্চিত সব অর্থ দিয়ে এই পণ্য আমদানি করা হয়। পাঁচ দিন ধরে ডুবে আছে এসব পণ্য।’
মো. আরিফ আরও বলেন, ‘কিন্তু উদ্ধারে কোনো তৎপরতা নেই কারও। আমরা নিজেরা সন্দ্বীপ ও হাতিয়ায় ঘুরেছি। চট্টগ্রাম নগরীতে এসে সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে কনটেইনারগুলো উদ্ধারের আরজি নিয়ে ঘুরছি। কিন্তু কারও কোনো তৎপরতা দেখছি না।’
অপর প্রতিষ্ঠান ঢাকার হালিমা গ্রুপের প্রতিনিধি মো. টগর হাসান বলেন, ‘ডুবে যাওয়া জাহাজে আমাদের ৪০ ফুটের একটি কনটেইনার রয়েছে। কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে ধরনা দিচ্ছি, জাহাজ উদ্ধারে কোনো সুখবর পাচ্ছি না।’
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘ডুবে জাহাজটি উদ্ধার করবে শিপিং এজেন্ট সি গ্লোরি কর্তৃপক্ষ। কারণ, তারা জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ভাড়ায় পরিচালনা করে আসছিল। বন্দরের কোনো সাপোর্ট দরকার হলে বন্দর তা দেবে।’
এই ব্যাপারে সি গ্লোরি শিপিং এজেন্টের অফিশিয়াল মোবাইল ফোনে কল করলে একজন নারী কর্মকর্তা রিসিভ করেন। তিনি নিজের নাম না জানিয়ে বলেন, ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে সার্ভে দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। এই দল সবকিছু দেখে জাহাজ উদ্ধারের ব্যবস্থা নেবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৮ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে