ডাচ-বাংলা ব্যাংকের রকেট অ্যাপে প্রিমিয়াম দেওয়ার মাধ্যমে মেটলাইফের গ্রাহকেরা তাৎক্ষণিক ই-রিসিট পাবেন। এই উপলক্ষে সম্প্রতি একটি চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ অপারেশনস অ্যান্ড লায়াবিলিটি মো. মোশাররফ হোসেন।
রকেট অ্যাপের মাধ্যমে প্রিমিয়াম প্রদানসহ যেকোনো পেমেন্ট বিনা মূল্যে করা যায়।
চুক্তি সই অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেশনস অফিসার কামরুল আনাম, হেড অব পলিসি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট এরন মৌসুম সমাদ্দার, হেড অব কমিউনিকেশনস সাইফুর রহমান এবং ভাইস-প্রেসিডেন্ট অব পলিসি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট নাহিদ মৌসুমী। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেশনস অফিসার আবেদুর রহমান শিকদার, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব মোবাইল ব্যাংকিং ডিভিশন শেখ মোহাম্মদ ইমরান কাদের, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ই-বিজনেস ডিভিশন মেজবাহ উদ্দিন আহমেদ।
নতুন এ সুবিধা চালু করা নিয়ে মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন বলেন, ‘আমরা গ্রাহকদের জন্য বিমা অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আমরা মনে করি, আমাদের গ্রাহকেরা ই-রিসিটের এই ফিচারের মাধ্যমে উপকৃত হবেন।’
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ অপারেশনস অ্যান্ড লায়াবিলিটি মো. মোশাররফ হোসেন বলেন, ‘দেশজুড়েই ডিবিবিএলের উপস্থিতি রয়েছে। এর ফলে মানুষ সহজে আর্থিক সেবা গ্রহণ করতে পারছেন। আমরা নতুন এ সেবা আনতে পেরে আনন্দিত। এ সেবা দেশজুড়ে রকেট ব্যবহারকারীদের বিমার প্রিমিয়াম প্রদানে সহায়তা করবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে