চাঁদপুরের মতলব দক্ষিণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গায়ে আগুন লেগে স্বামী, স্ত্রী, সন্তানসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খড়গোপুর পশ্চিমপাড়ার সেলিম মাস্টারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন কামরুজ্জামান (৫০), তাঁর স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে ফাহিমা আক্তার (১৮) ও ফারিয়া (১৩)। উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম মামুন বলেন, রহিমা বেগম রাতে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালান। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঘরে থাকা সবার শরীর ঝলসে যায়। বাড়ির লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকায় পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেণু দাস ঘটনাটি দুঃখজনক আখ্যা দিয়ে আজকের পত্রিকাকে বলেন, সবারই গ্যাস সিলিন্ডার ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। আবদ্ধ রান্নাঘরে চুলা জ্বালানো উচিত নয়।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে