
চাঁদপুরের হাজীগঞ্জে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা এক ব্যক্তির গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রায় ৫০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লক্ষ্মীপুর সদরের দক্ষিণ মজুপুর কাজীবাড়ীর খোরশেদ আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও তাঁর মা নুরজাহান বেগম গতকাল মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন। বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে ডাকাত দল একটি পিকআপ ভ্যান দিয়ে গাড়িটির গতিরোধ করে দেশীয় অস্ত্রসহ হামলা করে।
এ সময় ডাকাতেরা মাইক্রোবাসটি ভাঙচুর করে ১০ ভরি সোনা, ৩০ হাজার ইউএস ডলার, কিছু টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালপত্র নিয়ে যায়। প্রবাসী জাহাঙ্গীরের সঙ্গে থাকা চাচা সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের হাজীগঞ্জের বারেকের দোকান থেকে শুরু করে কাজীরগাঁও চৌরাস্তা সড়কে এক মাসে তিন প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনাটি তাঁরা গুরুত্ব দিয়ে তদন্ত করছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে