
কক্সবাজারের টেকনাফে পাওনা টাকা চাওয়ায় বন্ধু নুর মোহাম্মদের ছুরিকাঘাতে করিম উল্লাহ (২৫) নামে অপর বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে টেকনাফ থানার সদর ইউনিয়নের বরইতলী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত করিম উল্লাহ বরইতলী গ্রামের আব্দুস সালামের ছেলে। অভিযুক্ত নুর মোহাম্মদ একই গ্রামের মো. সাবেরের ছেলে।
স্থানীয়রা জানান, মৃত করিম উল্লাহ তাঁর বন্ধু নুর মোহাম্মদের কাছে কিছু টাকা পাওনা ছিলেন। পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে নুর মোহাম্মদ ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে করিম উল্লাহ গুরুতর আহত হন। এ সময় তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে