
চট্টগ্রামের হাটহাজারীতে কুকুরের কামড়ে ২৭ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে শিশুসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ রয়েছেন। এর মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বুধ ও বৃহস্পতিবার পৌর এলাকার দেওয়ান নগর, আলীপুর ও উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. রিফায়াত আরা পপি।
সূত্র জানায়, হাটহাজারী পৌরসভা ও উপজেলার বেশ কয়েকটি স্থানে কুকুরের উপদ্রব বেড়ে গেছে। গত দুই দিনে শিশুসহ বিভিন্ন বয়সের ২৭ জন নারী-পুরুষকে কুকুর কামড়েছে। আহতরা হলেন—কানিশ ফাতেমা (১০), আনোয়ার (৫৮), জুয়েল (২২), রাশেদা (৩০), ফরহাদ (২৫), শরীফ হোসেন (২০), শাহ আলম (৬০), মাহমুদ (৩২), ফায়েজ আহমেদ (৩২), আব্দুর রহমান (২২), রুবেল রানা (৩৮), আবুল বাসার (৩২), মহিউদ্দিন (৪৫), রুবেল (২৪), শাহেদ (২০) এরশাদ (২৫), শাহাআলম (৪৩), আলাউদ্দিন (৪২), সাইফুল (৩২), আবু বক্কর (২৯), লোকমান (৩৭), এমদাদ (৩৫), আবু বকর (২২), জাবেদ (২৯), মোনতাকিম (২৯), তাহিম (১৪) ও আনেশা (২৭)।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ জানান, কুকুরের কামড়ে আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন—কানিশ ফাতেমা (১০), আনোয়ার (৫৮), জুয়েল (২২), রাশেদা (৩০), ফরহাদ (২৫) এবং শরীফ হোসেন (২০)। বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে র্যাবিস ভিসি ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এদিকে কুকুরের উপদ্রব রোধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, ‘দুই দিনে নারী, পুরুষ ও শিশুকে কুকুর কামড়িয়ে আহত করার বিষয়টি আমরা জেনেছি। এসব কুকুর চিহ্নিত করতে পৌরসভা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি টিম কাজ করছে। পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি র্যাবিস ভিসি ভ্যাকসিন পৌরসভা থেকে সরবরাহ করা হয়েছে।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২০ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে