
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান ইউনুছ আলী এরশাদ। ওই দিন দুপুরে দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ঘাটে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। নিহত এরশাদ চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ৯ নম্বর ওয়ার্ডের রইছল হকের ছেলে। আহতরা হলেন এরশাদের ভাই জহির (৩৫), ফরহাদ (২৪) ও নিজাম (২৬)।
হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। তিনি বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিহত এরশাদের ছোট ভাই সামছুদ্দিন জানান, দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম এলাকার নেজাম, তারেক, সুজন, ওবায়েদ, নুরনবী রিমনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ইউনুছ আলী এরশাদের ইজারা নেওয়া জমি দখল করতে যায়। এতে বাধা দিলে এরশাদের কাছে তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবি করা চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা জমি দখল করার চেষ্টা করে। এতে বাধা দিলে তারা এরশাদকে ছুরিকাঘাত করে। এ সময় এরশাদের ভাই জহির, ফরহাদ ও নিজাম তাঁকে উদ্ধার করতে আসে। তাঁদের ওপরও হামলা করা হয়।
স্থানীয় লোকজন এরশাদ ও তাঁর ভাইদেরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থা গুরুতর হওয়ার কর্তব্যরত চিকিৎসক এরশাদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। পরে নোয়াখালী থেকে চট্টগ্রামে নেওয়ার পথে এরশাদ মারা যান। এই ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পরিবারের লোকজন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে