
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুমূর্ষু এক আত্মীয়কে রক্ত দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইয়ার হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ার হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের নোয়াব মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন বাইসার গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন (৩৫), তাঁর স্ত্রী রুনা বেগম (২৮) ও মৃত আবদুল বারেক মিয়ার ছেলে ধন মিয়া (৫৫)। প্রথম দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে এবং অপর ব্যক্তিকে স্থানীয় সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাশের মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দুলাল মিয়া জানান, নিহত ইয়ার হোসেন একটি ব্লাডব্যাংকের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। মুমূর্ষু রোগীদের রক্ত দিতে বিভিন্ন এলাকায় ছুটে যেতেন। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার শহরে এক মুমূর্ষু আত্মীয়কে রক্ত দিতে গিয়েছিলেন। সন্ধ্যায় অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।
দুলাল মিয়া আরও বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার খাড়েরা বাসস্ট্যান্ডের অদূরে পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা বিপরীতমুখী একটি রোলারের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই মারা যান ইয়ার হোসেন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকুল চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে