রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত তাঁরা মারা যান। এর আগের ২৪ ঘণ্টাতেও করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছিল।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১০ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের একজনের করোনা পজিটিভ ছিল। অন্য নয়জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এই নয়জনের মধ্যে সাতজনেরই বাড়ি রাজশাহী। এছাড়া নওগাঁর একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
মৃত ১০ জনের মধ্যে তিনজন নারী এবং সাতজন পুরুষ। বয়স বিবেচনায় ৩১-৪০ বছরের মধ্যে একজন নারী, ৪১-৫০ বছরের মধ্যে একজন নারী, ৫১-৬০ বছরের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ এবং ষাটোর্ধ্ব পাঁচজন পুরুষ মারা গেছেন।
রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩০৯টি। রোববার সকালে সর্বোচ্চ ৩৭৭ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২০ শয্যাটি শয্যায় ছিলেন ২০ জন। বাকি রোগীরা ছিলেন করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৮ জন। আর নতুন করে ভর্তি হয়েছেন ৫৪ জন। এর মধ্যে রাজশাহী থেকে ৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে নয়জন, নাটোর থেকে তিনজন, নওগাঁ থেকে ছয়জন এবং পাবনা থেকে একজন রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতালে বর্তমানে রাজশাহীর ২২৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭৫ জন, নাটোরের ২৯ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ছয়জন, কুষ্টিয়ার চারজন এবং চুয়াডাঙ্গার একজন করে রোগী ভর্তি আছেন। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১৬২ জন আছেন উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা করা হবে। এছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক জটিলতা নিয়ে আছেন ৪৯ জন।
রামেক হাসপাতালে চলতি মাসে মোট ১৯৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১,২ ও ৭ জুন সাতজন করে, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫, ৮,৯ ও ১০ জুন ৮ জন করে, ৬ জুন ছয়জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩ ও ১৬ জুন ১৩ জন করে, ১৪, ১৫ ও ১৮ জুন ১২ জন করে এবং ১৭ ও ১৮ জুন ১০ জন করে মারা গেছেন। সর্বশেষ শনিবার থেকে রোববার পর্যন্ত আরও ১০ জনের মৃত্যু হলো।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে