
কোরআনের আলোকে নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হেরার আলো হিফজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে ও উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এর আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকার ৫০টি হাফিজিয়া মাদ্রাসার ২৫০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এর মধ্যে বাছাই শেষে ২০ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। প্রতিযোগিতা শেষে রাত ৮টায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এর সমাপ্তি হয়।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় হেরার আলো হিফজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. হাবিবুর রহমান, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাছুম বিল্লাহ, কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি মুফতি দেলোয়ার হোসেন, হেফাজতে ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি মুফতি রফিকুল ইসলাম।
এর সহযোগিতায় ছিল মো. ফজলে রাব্বি পলাশ, ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হসপিটাল, মধুমতি হসপিটাল প্রাইভেট লিমিটেড, দি ভিশন হসপিটাল, আল মদিনা ইঞ্জিনিয়ারিং ও বিল্ডিং ডিজাইন, বসুন্ধরা মেডিকেল হল, মাদ্রাসায়ে মো. রফিকুল হক ভূইয়া ও ইসলামিক রিসার্চ সেন্টার এবং মেসার্স সাইফুল ইসলাম এন্টারপ্রাইজ।
প্রতিযোগিতায় সংগঠনের সহসভাপতি মো. আব্দুল খালেক, বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার প্রধান ও হেরার আলো হিফজুল কোরআন ফাউন্ডেশনের সদস্যগণ উপস্থিত ছিল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজকেরা বলেন, কোরআনের আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হেলার আলো হিফজুল কোরআন ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামীতে আরও ব্যাপকভাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে