কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তাঁদের মধ্যে ছেলে রয়েছে ৭৪ হাজার ৯৮১ জন ও মেয়ে ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন। এতে ৩০ হাজার ৫৬৫ জন বেশি মেয়ে পরীক্ষায় অংশ নিয়েছে।
নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লা বোর্ডে অন্তর্ভুক্ত। এই ৬ জেলার ১ হাজার ৭৮৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২৭৩টি কেন্দ্রে অংশ নিচ্ছে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আসাদুজ্জামান বলেন, ‘এবার এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছেলে রয়েছে ৭৪ হাজার ৯৮১ জন ও মেয়ে ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন। ৩০ হাজার ৫৬৫ জন বেশি মেয়ে পরীক্ষার্থী বেশি।’
কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা কুমিল্লা জেলায়, ৬২ হাজার ৪৬৯ জন। নোয়াখালীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৮৫৫ জন, ফেনীতে জেলায় ১৭ হাজার ২৯৮ জন, লক্ষ্মীপুরে ১৬ হাজার ২৯২ জন, চাঁদপুরে ২৭ হাজার ৪৬৩ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ হাজার ১৫০ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় প্রায় সমান সংখ্যক পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৭৩৭ জন, মানবিক বিভাগে ৬০ হাজার ২৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯ হাজার ৪৯৭ জন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. নিজামুল করিম বলেন, ‘সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তায় পরীক্ষার্থীরা নির্বিঘ্ন পরিবেশে যেন পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে