চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে ডাস্টবিন থেকে একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিপরীতে পাঁচলাইশ আবাসিক এলাকার ১১ নম্বর সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। স্থানীয়রা জানান, ডাস্টবিনের সামান্য দূরে একটি বেসরকারি শিশু হাসপাতাল রয়েছে।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মনির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘একদিন বয়সী মরদেহটি কন্যা শিশুর। ডাস্টবিনে পুরোনো একটি লুঙ্গি প্যাঁচানো অবস্থায় ছিল।’
আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেওয়া হয়েছে। এ ছাড়া কারা ওই নবজাতকের মরদেহ ফেলে গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে