চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যার দিকে হাটহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মিরেরখীল গ্রামের আব্বাছিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মেজবা (৫) ও মেহেরাজ (৩) পৌরসভার দেওয়ান নগরের ৩ নম্বর ওয়ার্ডের ইসমাইল সওদাগর বাড়ির সম্রাট আকবর বাবুর ছেলে।
স্বজনদের সূত্রে জানা যায়, মেজবা ও মেহরাজ মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়। আজ শনিবার বিকেলের দিকে সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে যায় তারা। পরে স্থানীয়রা পুকুরে তাদের লাশ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে য়ায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশুর বাবা সম্রাট আকবর বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘দুই সন্তান নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু হলো। আমার সব শেষ হয়ে গেল।’
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিল আব্দুর শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নানার বাড়িতে বেড়াতে এসে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে