
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংরক্ষিত বনের ভেতর লাকড়ি কুড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যের সেগুন বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নারীর নাম জমিলা বেগম (৩৬)। তিনি ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা গ্রামের শাহ আলমের স্ত্রী।
স্থানীয় ও মৃত নারীর পরিবার জানায়, আজ মঙ্গলবার সকালে বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যের সেগুন বাগান এলাকায় লাকড়ি কুড়াতে যান জমিলা বেগম। বনের ভেতর লাকড়ি কুড়ানোর সময় একটি বন্য হাতির সামনে পড়েন তিনি। হাতিটি তাঁকে আক্রমণ করে শুঁড়ে তুলে আছাড় মেরে চলে যায়। খবর পেয়ে জমিরার পরিবার ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘হাতির আক্রমণে মৃতের পরিবার আবেদন করলে ক্ষতিপূরণ পেতে পারেন। ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্য বন্য হাতির আবাসস্থল হিসেবে পরিচিত। এ বনাঞ্চলে প্রবেশ করলে বন্য প্রাণীর আক্রমণ হতে পারে। বনের পাশে বাস করা লোকজন নিয়ে এ বিষয়ে নিয়মিত সচেতনতামূলক সভা করা হয়।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে