
রবি মৌসুম শুরু হলেও কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় মাতামুহুরী নদীর সেচ প্রকল্পের দুটি রাবার ড্যাম ফোলানো হয়নি। ফলে শীতকালীন শাকসবজিখেতে সেচ দিতে পারছেন না কৃষকেরা। এদিকে ড্যাম ফোলাতে দেরি হওয়ায় উপজেলা দুটির বিভিন্ন এলাকায় চাষাবাদ বিলম্বিত হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এ অবস্থায় এসব ড্যামের ওপর নির্ভরশীল দুই উপজেলার কৃষকেরা চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এ দিকে জেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, জনবল সংকট থাকায় টেন্ডারে দেরি হয়েছে। তাই ড্যাম ফোলাতেও বিলম্ব।
কৃষি বিভাগ ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর নভেম্বরের মাঝামাঝি রবি মৌসুমে বোরো ও শীতকালীন শাকসবজি চাষ শুরু হয়। এ চাষের জন্য চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর ওপর মাতামুহুরী সেচ প্রকল্পের পালাকাটা ও বাঘগুজারা রাবার ড্যাম দুটি ফোলানো হয়। কিন্তু এ বছর মৌসুম শুরু হলেও রাবার ড্যাম ফোলানোর কাজ শুরু করেনি পাউবো। এতে বোরো ও শীতকালীন শাকসবজি চাষে মিঠাপানির সংকট দেখা দেওয়ার কথা বলছেন কৃষকেরা। চাষে বিলম্ব হলে এসব উপজেলায় খাদ্যঘাটতি দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
দুই উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি রবি মৌসুমে চকরিয়ায় ২১ হাজার ২০ হেক্টর ও পেকুয়ায় ৮ হাজার ৪৬০ হেক্টর জমিতে বোরো চাষ ও শীতকালীন শাকসবজি আবাদ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
কক্সবাজার পাউবো জানায়, ২০১২ সালে মাতামুহুরী নদীতে চকরিয়া-পেকুয়ার মোহনায় বাঘগুজারায় ও চকরিয়ার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনায় পালাকাটায় দুটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। এর আগে ২০০৩ সালে পেকুয়ার ভোলা খালে একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। এই তিনটি রাবার ড্যাম নির্মাণের পর প্রতিবছর শুষ্ক মৌসুমে দুই উপজেলায় চাষাবাদ হয়ে আসছে। প্রতিবছরের ইরি-বোরো মৌসুম শেষে মে মাসের শুরুর দিকে রাবার ড্যামগুলোর রাবার ব্যাগ নামিয়ে দিয়ে মাতামুহুরী নদীর পানি চলাচল স্বাভাবিক করা হয়।
কৈয়ারবিল বানিয়ারকুমের কৃষক আহম্মেদ নবী বলেন, ‘নদীতে পানি কমে যাওয়ায় ঠিকমতো সেচ দিতে পারছি না। যথাসময়ে ড্যাম ফোলানো হলে পানির সংকটে পড়তে হতো না।’
কোনাখালীর বাংলাবাজার এলাকার জামালউদ্দিন বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ড্যাম ফোলানো না হলে নদীর মিঠাপানি আটকানো যাবে না। এমনকি জোয়ারের সময় লবণাক্ত পানি স্লুইসগেট দিয়ে ছড়া ও খালে চলে আসবে।
পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, বাঘগুজারা ড্যামের ওপর তিনটি ইউনিয়নের কৃষকেরা নির্ভরশীল। এটি এখনো ফোলানো হয়নি।

চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন, রবি মৌসুম শুরু হয়েছে। পালাকাটা ও বাঘগুজারা রাবার ড্যাম ফোলানোর বিষয়ে প্রতিদিন শত শত কৃষক কৃষি অফিসে এসে ভিড় জমাচ্ছেন। দ্রুত সময় ড্যাম ফোলানো না হলে কৃষকেরা ক্ষতির মুখে পড়বেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘মাতামুহুরী সেচ প্রকল্পের দুটি রাবার ড্যাম কৃষি, বিএডিসি ও পাউবোর কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেছি। ড্যাম দ্রুত সময়ে ফোলানোর জন্য পাউবোর সঙ্গে কথা বলব।’
কক্সবাজার পাউবোর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ বলেন, রাবার ড্যাম দুটি ফোলানোর জন্য ৫ ডিসেম্বর টেন্ডার হয়েছে। টেন্ডারপ্রক্রিয়া শেষে যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাবে, তারা কাজ শুরু করবে। তিনি বলেন, ‘মূলত আমাদের জনবলের সংকট থাকার কারণে টেন্ডার হতে দেরি হয়েছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে