
পার্বত্য চট্টগ্রামে নারী-পুরুষের মধ্যে যে ভেদাভেদ তৈরি হয়েছে, তা দূর করতে হলে দরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন। কিন্তু সেই চুক্তি এখনো পূর্ণ বাস্তবায়ন হতে পারেনি। এটি বাস্তবায়নে আন্দোলন জোরদার করতে হবে।
আজ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির যৌথ উদ্যোগে রাঙামাটি শহরের আশিকা কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন, নারীর অধিকার ও মর্যাদার পথ ততক্ষণ সুগম হতে পারে নাম যতক্ষণ না সমাজব্যবস্থার আমূল পরিবর্তন হচ্ছে।
পার্বত্য চুক্তি বাস্তবায়নে বিপ্লবের বিকল্প নেই উল্লেখ করে সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে আত্মনিয়ন্ত্রণের অধিকারের লড়াইয়ের ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। নারী-পুরুষের সম্মিলিতভাবে বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামে সংগ্রাম চলে আসছে এবং এখনো চলছে।’
সমাজব্যবস্থা এমনিতে পরিবর্তন হয় না উল্লেখ করে এই নেতা বলেন, ‘এখানে বিপ্লব সংগঠিত হতে হবে। বিপ্লবের মাধ্যমে সমাজব্যবস্থার পরিবর্তন ঘটে। মানুষের সমাজের বিকাশ ও অর্থনৈতিক ইতিহাসে দেখা গেছে এটা বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে। বিপ্লবের মধ্য দিয়ে সমাজব্যবস্থার পরিবর্তন সম্ভব।’
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি রিতা চাকমা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নাউপ্রু মারমা মেরী, রাঙাবী তংচংগ্যা, আইনজীবী সুস্মিতা চাকমা ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ চাকমা। স্বাগত বক্তব্য দেন বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চাকমা। পরে উন্মুক্ত আলোচনায় নারী-পুরুষ অংশ নেন।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১০ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে