চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও নয়টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় ২৮ জনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহারচর নামক স্থানে কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
রাতে চাঁদপুর নৌ পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
আটক ব্যক্তিরা চাঁদপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদেরকে বাল্কহেড ও ড্রেজারে অবস্থানকালে আটক করা হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহির জানান, আটক ব্যক্তিরা ফাঁড়ি হেফজাতে রয়েছে। তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা প্রক্রিয়াধীন।
এর আগে, ১০ সেপ্টেম্বর কোস্টগার্ড ও চাঁদপুর নৌ পুলিশের আরেকটি যৌথ অভিযানে ৩৫ জনকে আটক করা হয়। এ সময় বাল্কহেড ও ড্রেজার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে একই আইনে মামলা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে